ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বৃষ্টিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ না হলে ফাইনাল খেলবে যে দল
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। সেমিফাইনালে কোন চার দল খেলবে, তা আগেই নিশ্চিত হয়েছিল। তবে, কোন দল কার বিরুদ্ধে খেলবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হয়েছিল গতকাল পর্যন্ত। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত নিশ্চিত করেছে সেমিফাইনালে তাদের জায়গা।
গ্রুপ পর্বে অপরাজিত ভারত ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। অন্যদিকে, ‘বি’ গ্রুপে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, ভারতের সেমিফাইনাল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
পরদিন ৫ মার্চ, লাহোরে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল। ৪ মার্চের ম্যাচে ভারত জয়ী হলে ৯ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আর ভারত হেরে গেলে অস্ট্রেলিয়া পাকিস্তানে চলে যাবে, এবং ৯ মার্চের ফাইনাল হবে লাহোরে।
সেমিফাইনালে বৃষ্টি হলে কী হবে?
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেছে, এবং আরও কিছু ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, সেমিফাইনালে বৃষ্টি হলে ম্যাচের ভাগ্য কীভাবে নির্ধারণ হবে, বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানেই অনুষ্ঠিত হচ্ছে।
স্বস্তির খবর হলো, শেষ চারের লড়াইয়ের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ৪ মার্চ নির্ধারিত প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন ৫ মার্চ রিজার্ভ ডে তে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে রাখা হয়েছে ৬ মার্চ। তাছাড়া, ৯ মার্চের ফাইনাল ম্যাচেও একদিন রিজার্ভ ডে থাকবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সূচি
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ৪ মার্চ | ভারত-অস্ট্রেলিয়া | বিকাল ৩টা | দুবাই |
| রিজার্ভ ডে | ৫ মার্চ | ||
| ৫ মার্চ | নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | বিকাল ৩টা | লাহোর |
| রিজার্ভ ডে | ৬ মার্চ |
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE