ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিনের শারীরিক দুর্বলতার পাশাপাশি সাম্প্রতিক ধুলাবালির সংস্পর্শে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
সোমবার (৩ মার্চ) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গত সপ্তাহে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। ওই সময় প্রচণ্ড ধুলাবালির কারণে তিনি শারীরিকভাবে অস্বস্তি বোধ করেন। পরবর্তী কয়েকদিনেও তার শারীরিক অবস্থা ভালো না থাকায় অবশেষে চিকিৎসকের পরামর্শে রোববার (২ মার্চ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা ও শারীরিক অবস্থা:শায়রুল কবির খান বলেন, “হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন মহাসচিব। শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি বিশ্রামে আছেন। চিকিৎসকদের পরামর্শে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।”
এদিকে, বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে যেন কেউ অযথা হাসপাতালে ভিড় না করেন। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার শারীরিক অসুস্থতা কিছুটা বেড়ে যায়, যার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE