ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ছাত্রদের নতুন দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে আমি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। তবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। মেট্রোপলিটন সিটিগুলোতে ছিনতাই বেড়ে গিয়েছিল। সরকার টহল জোরদার করেছে। ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে বিভিন্ন বাহিনীর টহল রয়েছে। বাহিনীগুলো অ্যাকটিভ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ ওই এলাকায় একটি সড়ক উদ্বোধন করেন। এছাড়া বাঙ্গরাবাজার থানা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, এলজিআরডি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE