ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক ফটো এক্সিবিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, তার একমাত্র লক্ষ্য হলো দেশ ও জাতির শান্তি নিশ্চিত করা এবং তারপর সেনানিবাসে ফিরে যাওয়া।
সেনাপ্রধান জানান, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়, বরং আনসার বাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবিরও রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য জেলে থাকায় পুলিশ কার্যকরভাবে কাজ করতে পারছে না, এবং অন্যান্য বাহিনীও আতঙ্কিত অবস্থায় আছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, দেশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগোচ্ছে। আশা করি, ডিসেম্বরের মধ্যেই এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’’ তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘আমি আজকে বলে দিলাম, যেন পরে কেউ না বলতে পারে যে আগেই সতর্ক করা হয়নি।’’
সেনাপ্রধান আরও বলেন, ‘‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। আমাদের উচিত দেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করা, হানাহানি বন্ধ করা। সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ না দেখিয়ে সহযোগিতা করুন। আমরা ভালো উপদেশ গ্রহণ করতে প্রস্তুত, আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়।’’
তিনি শেষ করেন এই বলে, ‘‘বর্তমান অরাজক পরিস্থিতির মধ্যে অনেক অপরাধী সুযোগ নিচ্ছে, যা দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE