ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে সংঘর্ষ, যা জানা গেলো
কক্সবাজার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫: কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার খবরকে ‘বিভ্রান্তিকর’ ও ‘অপতথ্য’ বলে অভিহিত করেছে বিমান বাহিনী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানিয়েছে, কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্টে এক স্থানীয় ব্যক্তির মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় তাকে ঘাঁটির ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সমিতিপাড়া এলাকার প্রায় দুই শতাধিক লোকজন ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। পরে স্থানীয় জনতার সংখ্যা আরও বেড়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে বিমান বাহিনীর এক কর্মকর্তা ও তিনজন বিমানসেনাসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর সদস্যরা Rules of Engagement অনুযায়ী ফাঁকা গুলি ছোড়ে। তবে বাহিনীটি জোর দিয়ে বলেছে, সাধারণ জনগণের ওপর কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি।
সংঘর্ষে গুরুতর আহত শিহাব কবির নাহিদ নামের এক যুবককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিমান বাহিনী আরও জানিয়েছে, কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে এবং ঘাঁটির নাম ‘বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা’ বলে উল্লেখ করছে, যা সত্য নয়। ২০২১ সালের ২ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘাঁটির নাম ‘বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার’ রাখা হয় এবং তা এখনও বহাল রয়েছে।
বিমান বাহিনী জনগণের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালন করে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE