ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ঢাকার নিজ বাড়িতে জনপ্রিয় অভিনেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদ নিজ বাড়িতে ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। আজ (রোববার) ভোররাতে আশুলিয়ার জিরাবো এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত আজাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় প্রতিরোধের মুখে তারা আজাদকে গুলি করে এবং তার স্ত্রী ও মাকে গুরুতর আহত করে।
তিনি বলেন, “ভোরের দিকে কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। বাড়ির লোকজন টের পেয়ে রান্নাঘরে গেলে প্রথমেই আজাদের স্ত্রীকে মাথায় এবং মাকে পায়ে গুরুতরভাবে আঘাত করা হয়। এরপর চলে যাওয়ার সময় আজাদের পায়ে তিনটি গুলি করা হয়।”
বর্তমানে অভিনেতা আজাদ রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী ও মা-ও একই হাসপাতালে ভর্তি রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজাদের জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।
পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)