ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
যে দুর্ঘটনা’র কারণে বাধ্য হয়ে বিয়ে করেন পপি
চিত্রনায়িকা পপি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে ছিলেন। হঠাৎ করেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় উন্মোচন করলেন। ছয় বছর আগে, ২০১৯ সালে ঘটে যাওয়া একটি ‘ভয়াবহ দুর্ঘটনা’ তার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। ওই সময় তার বাসা থেকে বড় অঙ্কের টাকা চুরি হয়, যা নিয়ে থানায় জিডি করতে হয়। এরপর রমনা থানায় গেলে তিনি এমন এক পরিস্থিতির সম্মুখীন হন, যেখানে তার আপনজনদের মধ্যেই দূরত্ব তৈরি হয়ে যায়।
পপি জানান, সেই ঘটনায় তিনি একেবারে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং বুঝতে পারছিলেন না, কোথায় নিরাপদ থাকবেন। তখন তার পাশে ছিলেন আদনান, যিনি সবসময় ছায়ার মতো আগলে রেখেছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে শুরু হওয়া জটিলতা যখন তীব্র আকার ধারণ করে, তখন আদনান তাকে আশ্বাস দেন যে তিনি সবসময় পাশে থাকবেন।
২০২০ সালের দিকে আবারও একই ধরনের জটিলতা তৈরি হলে পপি বাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে যান। পুলিশের সহযোগিতায় তিনি নিজের গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেন এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর ২০২০ সালের নভেম্বরে কাজি ডেকে বিয়ে করেন তারা।
এরপর থেকেই তিনি ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। তবে গুঞ্জন ছিল, তিনি সংসারী হয়েছেন এবং সন্তানও জন্ম দিয়েছেন। এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, এবার তিনি স্পষ্ট করেই জানালেন, পরিস্থিতির কারণেই তিনি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন এবং আদনান তার জীবনে সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)