ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মক্কার মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান এবং অভিনেতা গওহর রশিদ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের বিশেষ এই আয়োজন সম্পন্ন হয়েছে বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারামে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে এই সুখবরটি জানান নবদম্পতি। পোস্টে তারা লিখেছেন, “আল্লাহর কুরসির নিচে… ৭০ হাজার ফেরেশতা সাক্ষী এবং রহমত আমাদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে… কবুল।”
তাদের শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা গেছে, তারা পবিত্র কাবায় হাত রেখেছেন, অন্যটিতে তারা একে অপরের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন, পেছনে মহিমান্বিত কাবা ঘর।
প্রেম থেকে বিয়ের পরিণতিকুবরা খান ও গওহর রশিদের ঘনিষ্ঠতা বহুদিন ধরেই আলোচনায় ছিল। বিশেষ করে গওহর যখন তার সহকর্মী উষনা শাহের শো’তে বলেন, “আমি আর সিঙ্গেল নই”, তখন থেকেই ভক্তদের মনে কুবরার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন দানা বাঁধতে থাকে।
এই জনপ্রিয় তারকা জুটি একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন। বিশেষ করে ‘জান্নাত সে আগায়’ নাটকে তারা দম্পতির চরিত্রে অভিনয় করেন, যা দর্শকদের মনে দারুণ জায়গা করে নেয়।
ভক্তদের প্রতিক্রিয়াকুবরা ও গওহরের এই পবিত্র বন্ধনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই তাদের এই নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।
নতুন দম্পতি বর্তমানে উমরাহ পালন করছেন এবং শিগগিরই দেশে ফিরে আনুষ্ঠানিক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)