ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রথম মাসেই সিলেটে ৩৩ দুর্ঘটনা, নিহত ৩৬
চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা প্রাণ কেড়ে নিয়েছে ৩৬ জনের এবং আহত করেছে ৬৮ জনকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৭টি সিলেট জেলায় ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ২০ জন এবং আহত হয়েছেন ৩৩ জন। সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৩টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২ জনের এবং আহত হয়েছেন ৩ জন। হবিগঞ্জে ৮টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ জন মোটরসাইকেলচালক ও আরোহী, ৯ জন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ৯ জন পথচারী রয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষের ৮টি দুর্ঘটনায় ১০ জন এবং বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ১০ জন চালকও রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী এবং ৪ জন শিশু।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিক এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE