ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : একই গ্রামে ১৬ জনের রহস্যজনক মৃত্যু, আসল রহস্য
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি গ্রামে গত ৪৫ দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। ফলে ওই অঞ্চলের রাজৌরির বুধল গ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই তদন্ত দলটির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র অফিসার থাকবেন। এছাড়া কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি, রাসায়নিক এবং সার ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরাও রয়েছেন। তাদেরকে পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা সহায়তা করবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় দল রোববার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক ত্রাণ প্রদানের বিষয়েও কাজ করবে। পরিস্থিতি পরিচালনা এবং মৃত্যুর বোঝার জন্য দেশের সবচেয়ে স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সহায়তা নেয়া হবে।
জানা গেছে গত দেড় মাসে ওই গ্রামের বাসিন্দাদের অনেকে হাসপাতালে ভর্তি হন। তাদের কারো জ্বর, বমি বমি ভাব, গায়ে ব্যথা, জ্ঞান হারানোর মতো উপসর্গও দেখা দিয়েছিল। সেই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়। তবে এসব মৃত্যুর আসল কারণ জানতে ব্যর্থ হয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এর আগে, জম্মু ও কাশ্মীর সরকারের একজন মুখপাত্র বলেছিলেন, এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনার রিপোর্টে দেখা গেছে, কোনও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই মৃত্যু ঘটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড