ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তরুণ তারকা অভিনেতা
বছরের শুরু থেকেই শোকের খবর আসছে ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রিতে। গত ১ জানুয়ারি ক্যানসারে মৃত্যু হয় টালিউড পরিচালক অরুণ রায়ের। দুই সপ্তাহ পর ১৫ জানুয়ারি জানা যায়, হৃদরোগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা সুদীপ পাণ্ডে।
এর কয়েকদিন পরই এলো আরও এক দুঃসংবাদ। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন টেলি অভিনেতা আমন জয়সওয়াল। শক্তিশালী অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠত করতে চেয়েছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৭ জানুয়ারি যোগেশ্বরী (পশ্চিম) এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা আমন জয়সওয়ালের। মোটরসাইকেলে করে অডিশন দিতে যাচ্ছিলেন তিনি।
পুলিশের বক্তব্য অনুযায়ী, দুপুর সোয়া তিনটার দিকে হিল পার্কের সামনে ভয়াবহ দুর্ঘটনা হয়। একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় উঠতি তারকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। পরে ট্রাকটি আটক করে হেফাজতে রেখেছে পুলিশ।
এদিকে টেলি তারকা আমন জয়সওয়ালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহ-অভিনেতা হৃত্বিক ইয়াদভ। তিনি বলেন, অডিশনের জন্য যাচ্ছিল সে। ওই অডিশনের কাস্টিং ডিরেক্টর বেশ ভালো করেই চেনেন আমাকে। সে নির্দিষ্ট সময় অডিশনে পৌঁছাতে না পারায় সেখান থেকে ফোন করা হয় আমাকে। তখন এক ব্যক্তি ফোন ধরে দুর্ঘটনার খবর দেন। এরপর কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন করে বিষয়টির সত্যতা জানতে চান। পরে হাসপাতালে ছুটে যাই।
গত ৩১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন আমন জয়সওয়াল। একটি ভিডিওর মাধ্যমে নতুন বছর নতুন স্বপ্নের কথা জানিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)