ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে, ফলে তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে স্থানান্তর করা হয়।
অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শুটিং শেষে বাড়ি ফেরার প্রস্তুতিকালে ফারহান হঠাৎ প্রচণ্ড শীত অনুভব করেন। তার শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল এবং পাঁচ-ছয়টি কম্বল দিয়েও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এরপর দ্রুত তাকে রাজধানীর আদাবর থানাধীন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা আজ বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন।
এদিকে, আজ অভিনেতা মুশফিক আর ফারহানের সাফা কবিরের সঙ্গে একটি নাটকের শুটিং নির্ধারিত ছিল। তবে তার অসুস্থতার কারণে সেটি বাতিল করা হয়েছে। জনপ্রিয় এই অভিনেতার অসুস্থতার খবরে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)