ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন পাড়ায় শোকের ছায়া : হোটেল থেকে অভিনেতার ম র দেহ উদ্ধার
আউটডোর শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে মালায়ালম অভিনেতা দিলীপ শঙ্করের। রোববার (২৯ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।আশেপাশের কনসার্টের টিকিট
কয়েকদিন ধরে অভিনেতাকে রুম থেকে বেরোতে না দেখে হোটেলের কর্মীদের সন্দেহ হয়। অবশেষে দুদিন পর হোটেলের কক্ষ থেকেই উদ্ধার হয়েছে এ অভিনেতার মরদেহ।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বেনারসে একটি টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন দীলিপ শঙ্কর। শুটিংয়ে বিরতি ছিল। যার ফলে হোটেল রুমে অবস্থান করছিলেন তিনি। দুদিন পর হোটেল বয় দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনএন জানিয়েছে, টানা দুদিন হোটেল রুম থেকে বের হননি দীলিপ শঙ্কর। তার সহ-কর্মীরা মুঠোফোনে না পেয়ে হোটেল যান। এরপর হোটেল স্টাফ রুমটি খুলে অভিনেতার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফরেনসিক টিম এ বিষয়ে কাজ করছে। দিলীপ শঙ্কর ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনির’ মতো অসংখ্য জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন। এদিকে অভিনেতার মৃত্যুর সংবাদে দক্ষিণী টেলিভিশন অঙ্গনে এবং অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)