ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের নিয়ে মালয়েশিয়ার কাছে যে আহ্বান করলেন রাষ্ট্রপতি
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মো. শুহাদা অথমান রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করলে, এ সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের আগে বঙ্গভবনে পৌঁছালে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।
মালয়েশিয়ার নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, "মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।" তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দুটি দেশের সম্পর্কের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় ও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে।
বাংলাদেশের জনশক্তি মালয়েশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "বাংলাদেশের শ্রমশক্তি উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" তিনি মালয়েশিয়া সরকারের প্রতি আবেদন করেন, তালিকাভুক্ত ১৮ হাজার শ্রমিক যারা নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "আমি আশা করি, ভবিষ্যতে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।" তিনি আরও আশা প্রকাশ করেন যে, আগামী মাসে মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর, আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন প্রদান করবে।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার নতুন হাইকমিশনার দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রতিশ্রুতি দেন। তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড