ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : এইমাত্র ঘোষণা করা হলো ‘পুষ্পা ৩’ মুক্তির তারিখ
আসছে ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবিটি নিয়ে আলোচনার শেষ নেই। দর্শকের উত্তেজনাও যেন বাড়ছে দিন দিন। মুক্তির আগেই সুপারহিট হওয়ার পথে ছবিটি। টিকিটের অগ্রিম বুকিংয়ে গড়ছে নতুন নতুন সব রেকর্ড। এর ভিড়েই খবরের শিরোনামে তিন নম্বর পুষ্পা।
অর্থাৎ পুষ্পার তৃতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে। এ নিয়ে এতদিন অনেক গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে পিঙ্কভিলা বলছে, গুঞ্জন সত্যি হতে চলেছে। অফিসিয়ালি ঘোষণা দেয়া হয়েছে, ‘পুষ্পা ৩: দ্য রাম্পেজ’ নামে তৈরি হবে ছবিটি।
এ ছবিতেও বরাবরের মতো থাকবে চমক। তবে সবচেয়ে বড় চমকটা হতে যাচ্ছে ভিলেন চরিত্রে। আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ৩’ ছবিতে ভিলেন হিসেবে যোগ দেবেন দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। মণোবালা বিজয়বালানের শেয়ার করা একটি ছবির সূত্র ধরে এই তথ্যই জানালো পিঙ্কভিলা। সেই ছবিতে ‘পুষ্পা ৩’ ছবির ব্যানারের সামনে সাউন্ড নিয়ে কাজ করেন এমন কয়েকজনকে দেখা গেল।
এছাড়া ২০২২ সালে পরিচালক সুকুমারের জন্মদিনে তার সঙ্গে ছবি পোস্ট করে পুষ্পার তৃতীয় কিস্তির নামের ইঙ্গিত দিয়েছিলেন বিজয়। যা এখন মিলে গেল। এটি দেখেই সবাই ধারণা করছেন, ছবিটিতে বিজয় দেবেরাকোন্ডা প্রধান খলনায়ক চরিত্রে অভিনয় করবেন। তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এমন গুঞ্জন চাউর রয়েছে যে ‘পুষ্পা ২: দ্য রুল’ -এর শেষদিকে তৃতীয় পর্বের টিজার দেখানো হতে পারে। অথবা তৃতীয় কিস্তিতে বিজয়ের উপস্থিতির আভাস মিলবে।
সুকুমার পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে হাজির হচ্ছেন রাশমিকা মান্দানাই। শ্রীভল্লি চরিত্রে আবারও তিনি ঝড় তুলবেন বলে প্রত্যাশা পুষ্পাপ্রেমীদের। পাশাপাশি এই সিনেমায় প্রধান খল চরিত্রে দেখা দেবেন ফাহাদ ফাসিল। যা ছবিটিকে নিয়ে দর্শকের আগ্রহের আরও একটি কারণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- আজকের সোনার দাম কত? ২৯ মে বাংলাদেশের সর্বশেষ স্বর্ণের মূল্য জানুন