ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
‘বেশ হাসিখুশিই দেখাচ্ছিল, কী এমন হল ১৫ মিনিটে’
এক সংবাদমাধ্যমকে সৃষ্টির কাকা বিবেক জানিয়েছেন, তাঁর ভাইঝি খুব প্রাণবন্ত এবং সাহসী ছিলেন। ওঁর বাবা সেনায় কাজ করতেন। দেশের জন্য প্রাণ দিয়েছেন। বাবার মতোই লড়াকু মনের ছিলেন সৃষ্টি।
বেশ তো হাসিখুশিই ছিলেন। কিন্তু ১৫ মিনিটের মধ্যে কী এমন হল? এই প্রশ্ন তুলছে এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টি তুলির পরিবার। তাঁদের দাবি, আত্মহত্যা নয়, সৃষ্টিকে পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। বুধবার মুম্বইয়ের আবাসন থেকে সৃষ্টির দেহ উদ্ধার হয়।
এক সংবাদমাধ্যমকে সৃষ্টির কাকা বিবেক জানিয়েছেন, তাঁর ভাইঝি খুব প্রাণবন্ত এবং সাহসী ছিলেন। ওঁর বাবা সেনায় কাজ করতেন। দেশের জন্য প্রাণ দিয়েছেন। বাবার মতোই লড়াকু মনের ছিলেন সৃষ্টি। বায়ুসেনার পাইলট হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ওঁর ঠাকুরমা চেয়েছিলেন সৃষ্টি বাবার মতোই সেনায় যোগ দিক। তবে বায়ুসেনার পাইলট হতে না পারলেও অসামরিক বিমানের পাইলট হতে পেরে বেশ গর্বিত ছিলেন সৃষ্টি।
সৃষ্টির সঙ্গে কথোপকথন মুছে দিয়েছেন প্রেমিক! কী কথা হয়েছিল মৃত্যুর আগে পাইলটের সঙ্গে ভিডিয়ো কলে?পুলিশের দাবি, সৃষ্টি আত্মহত্যা করেছেন। কিন্তু সৃষ্টির কাকা সেই দাবি মানতে চাননি। তাঁর কথায়, ‘‘সাড়ে ১১টাতেও ও হাসিখুশি ছিল। মায়ের সঙ্গে ফোনে কথা বলে। সব ঠিক আছে সেটাও জানিয়েছিল। শুধু তা-ই নয়, কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবে বলে জানিয়েছিল।’’
এর পরই বিবেকের দাবি, পুলিশ যে সিসিটিভি ফুটেজ দেখিয়েছে সেখানে দেখা গিয়েছে, প্রেমিকের সঙ্গে হাসতে হাসতেই ফ্ল্যাটে ঢুকেছিল। তার পর ১৫-২০ মিনিটের মধ্যেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল? বিবেকের কথায়, ‘‘এটা কি কখনও সম্ভব? হাসতে হাসতে ঘরে ঢুকল, ১৫ মিনিটের মধ্যে তাঁর মৃত্যু হল!’’ তাঁর ভাইঝির সব রকম মানসিক চাপ সহ্য করার ক্ষমতা ছিল। যে কোনও পরিস্থিতি সামলানোর ক্ষমতা ছিল সৃষ্টির।
সামান্য কোনও ঘটনা সৃষ্টিকে বিচলিত করতে পারত না। সেই মেয়ে কী ভাবে এই সিদ্ধান্ত নিতে পারল? প্রশ্ন তুলেছেন বিবেক। তার পরই তাঁর দাবি, ‘‘এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড