ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পরীমণির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডলের মৃত্যুতে শোকের ছায়া
চিত্রনায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।
পরীমণি তার প্রথম সিনেমার নির্মাতার মৃত্যুতে শোকাহত হয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, “ওস্তাদ আপনিও চলে গেলেন! আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও… মাফ করে দিয়েন ওস্তাদ। আমাদের শেষ দেখা হলোই না।”
এই পোস্টের সঙ্গে তিনি নির্মাতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। পোস্টটি দেওয়ার পরপরই ১৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। অনেকে তার পোস্টে শোক প্রকাশ করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।” আরেকজন লিখেছেন, “আল্লাহ পাক উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।”
প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছিল পরীমণির ক্যারিয়ারের প্রথম সিনেমা। এতে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিজু আহমেদ ও রেবেকা।
শাহ আলম মণ্ডলের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন তার সহকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)