ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : সৌদি আরবে ২০ হাজার প্রবাসী গ্রে*প্তা*র
সৌদি আরবে গত এক সপ্তাহে ব্যাপক অভিযানে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এই গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৯ হাজার ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৩৩৬ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৫ হাজার ১৭৬ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ১৮৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করার সময় আরও ১ হাজার ৫৪৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেনি, ৬৫ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
সৌদি আরবের আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তার জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার এ বিষয়ে সতর্ক করে আসছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। এর মধ্যে লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করেন। তবে নিয়মিত ধরপাকড় অভিযান এবং অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের ঘটনা দেশটির অভিবাসন নীতির কড়াকড়ি দিকটি তুলে ধরে।
কর্তৃপক্ষ সাধারণ জনগণের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে, এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে আইন লঙ্ঘনকারীদের তথ্য জানাতে পারেন।
সৌদি আরবের অভিবাসন নীতি এবং চলমান অভিযানের ফলে প্রবাসী শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিয়ম মেনে থাকা অভিবাসীদেরও দেশটির কঠোর নীতিমালা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড