ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে ৩৫ জন নি*হ*ত
চীনে একটি স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে অন্তত ৩৫ জন নি*হ*ত হয়েছেন। আ*হত হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ৬২ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঝুহাই স্পোর্টস সেন্টারে একটি নিয়মিত হাঁটার পথে উপস্থিত জনগণের ওপর হামলা করেন। এর পরপরই ফ্যান নামে সন্দেহভাজন ওই গাড়িচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফ্যান নিজেও আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হন এবং বর্তমানে কোমায় রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহ করা হচ্ছে, বিয়েবিচ্ছেদের পর সম্পত্তিবিষয়ক হতাশা থেকে এই আক্রমণ চালিয়েছেন ফ্যান। তবে, কোমায় থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
বর্তমানে ঝুহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে চীনের অন্যতম বৃহৎ নাগরিক ও সামরিক বিমান প্রদর্শনী ‘এয়ারশো চায়না’। এর মধ্যেই এমন মর্মান্তিক হামলার ঘটনা ঘটলো। যদিও এই হামলার সঙ্গে প্রদর্শনীটির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের চারপাশে হাঁটার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন। এমন সময় হঠাৎ গাড়িটি দ্রুতগতিতে তাদের ওপর চালিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ হলেও বেশ কিছু কিশোর-কিশোরী এবং শিশুও রয়েছে।
এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীকে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনা তদন্তে একটি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড