ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় শোকের ছায়া : ৩ প্রবাসীর মৃত্যুতে হাইকমিশনের শোক
মালয়েশিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন বাংলাদেশি অগ্নিকাণ্ডে এবং একজন নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে প্রাণ হারিয়েছেন। শনিবার (১২ অক্টোবর) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশি কর্মীদের এমন মৃত্যুর ঘটনায় হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। হাইকমিশন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করেছে।
জানা গেছে, জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় পেনটাচেম এসডিএন বিএসডি কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া গেলো ৫ অক্টোবর দেশটির জোহরবারু প্রদেশের জালাল স্টোরি রোডে নির্মাণাধীন একটি ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় রড পড়ে তাৎক্ষণিক মারা যান একজন।
এই তিনজন হলেন, মুন্সিগঞ্জ জেলার জব্বার আলী, আবু তাহের এবং চুয়াডাঙ্গার মো. মহিবুল হক। মুন্সিগঞ্জের আরও একজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
হাইকমিশন বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের নির্দেশে প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান ও কল্যাণ সহকারী মোকছেদ আলী জহুরবারুতে যান এবং হাসপাতাল, ফ্যাক্টরি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন তারা।
হাইকমিশনের বিবৃতিতে আরও জানানো হয়, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোম্পানির কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলেও জানায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড