ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রায় ৫০ বছর পর অবিশ্বাস্য বন্যার কবলে সাহারা মরুভূমি,জেনেনিন সর্বশেষ পরিস্থিতি
প্রায় অর্ধশতাব্দী পর সাহারা মরুভূমিতে বৃষ্টিপাতের ফলে বন্যা সৃষ্টি হয়েছে, যা এই মরুভূমির ইতিহাসে একটি বিরল ঘটনা। দক্ষিণ-পূর্ব মরক্কোর সাহারা মরুভূমি বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে গ্রীষ্মের শেষের দিকে খুব কমই বৃষ্টিপাত হয়।
মরক্কোর সরকার জানিয়েছে, সেপ্টেম্বরে দুই দিনের বৃষ্টিপাত বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণকে ছাড়িয়ে গেছে। সাধারণত, টাটা এলাকাসহ এই অঞ্চলে বছরে ২৫০ মিলিমিটারের (১০ ইঞ্চি) কম বৃষ্টিপাত হয়। তবে তাগোউনিত গ্রামে, যা রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণে অবস্থিত, ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের (৩.৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে জলমগ্ন সাহারার আকর্ষণীয় চিত্র দেখা। নাসার উপগ্রহের ছবিতে দেখা গেছে, ৫০ বছর ধরে শুকনো থাকা জাগোরা ও টাটার মধ্যবর্তী জায়গায় অবস্থিত বিখ্যাত ইরিকুই হ্রদে পানি ঢুকছে।
যদিও সাহারা মরুভূমিতে অতিবৃষ্টি এবং বন্যার খবরে অশনি সঙ্কেতও দেখছেন অনেকে। বৃষ্টির পর এত দ্রুত রুক্ষ অঞ্চলে গাছপালা গজিয়ে ওঠা বা বন্যার নজির নেই। এর নেপথ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তন শীল আবহাওয়া রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তা হাউসিন ইউয়াবেব সংবাদমাধ্যমকে বলেছেন, “৩০ থেকে ৫০ বছর পর এত অল্প সময়ের মধ্যে এমন বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই জাগোরা ও টাটার মধ্যবর্তী শুকনো হ্রদ জলমগ্ন হয়ে পড়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড