ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সৌদির প্রবাসীদের জন্য বিশাল সুখবর, শ্রমিকদের আর শূন্য হাতে ফিরতে হবেনা
সৌদি আরব প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় একটি নতুন বীমা ব্যবস্থা চালু করেছে, যা প্রবাসী কর্মীদের বেতন ও ফিরতি ফ্লাইটের টিকিট নিশ্চিত করবে। এই উদ্যোগের লক্ষ্য হলো শ্রম অধিকার লঙ্ঘন এবং ভিসা প্রতারণা থেকে শ্রমিকদের রক্ষা করা। যদি কোনো নিয়োগকর্তা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে বড় অঙ্কের জরিমানা ধার্য করা হবে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানিয়েছেন, এই বীমা পরিষেবা শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার একটি অংশ। বিশেষ করে যারা বেতন বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এটি চালু করা হয়েছে।
সৌদি আরবের নতুন বীমা ব্যবস্থায়, প্রবাসী শ্রমিকদের বেতন ও ভ্রমণ সুবিধা সুরক্ষিত করা হয়েছে। নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেতন প্রদানে ব্যর্থ হলে, শ্রমিকদের মজুরি ছয় মাস পর্যন্ত বীমার আওতায় থাকবে, যেখানে সর্বোচ্চ ক্ষতিপূরণ ১৭,৫০০ সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে।
এছাড়াও, যারা দেশে ফিরে যেতে চান তাদের জন্য বীমা কাভারে এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত ভ্রমণ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি প্রবাসী শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রবাসীরা মনে করছেন, এই নতুন বীমা তাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি তাদের কর্মস্থলকে আরও নিরাপদ করে তুলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড