ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সবার সেরা আরব আমিরাত,জেনেনিন বাংলাদেশের অবস্থান কত
ওকলা প্রকাশিত ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে আরব আমিরাত শীর্ষে উঠে এসেছে। আগস্ট মাসে দেশটিতে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ছিল ৩৯৮ এমবিপিএস। বাংলাদেশের অবস্থান এই সূচকে ৮৯তম। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ২০তম এবং পাকিস্তান ১০১তম স্থানে রয়েছে।
ওকলা প্রতি মাসে বিভিন্ন দেশের ইন্টারনেট গতি মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী র্যাংকিং প্রকাশ করে। মোবাইল ইন্টারনেটের গতি এবং ব্যবহারের সেবার মান এই র্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। আর গড় আপলোড গতি ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। মোবাইল ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।
ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগোতে শুরু করে মোবাইল ইন্টারনেট। মার্চে ১১২ তম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে ১১০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর মে মাসে ১০৯ তম এবং সবশেষ জুনে এক লাফে ৯০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ।
শীর্ষে থাকা আরব আমিরাতের আগস্ট মাসে মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল ২৭ দশমিক ৬৫ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ১৯ মিলিসেকেন্ড।
অপরদিকে ভারত ও পাকিস্তানের মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল যথাক্রমে ৯৬ দশমিক ৩৮ এমবিপিএস এবং ১৯ দশমিক ৫৯ এমবিপিএস।
এই সূচকে দ্বিতীয় থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সৌদি আরব, বুলগেরিয়া ও লুক্সেমবার্গ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড