ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়া প্রবাসীরা সাবধান ২১ বাংলাদেশি আ*ট*ক
মালয়েশিয়ায় শ্রমিকদের ক্রিকেটারের ছদ্মবেশে নিয়ে আসার অভিযোগে একটি সিন্ডিকেটের তিন মূলহোতাসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ৩ অক্টোবর, কুয়ালালামপুরের তামান মালুরি এলাকায় একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দুই সপ্তাহের তদন্ত শেষে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ক্রিকেটারের ভিসা ব্যবহার করে শ্রমিকদের অবৈধভাবে মালয়েশিয়ায় নিয়ে আসছিল। এই ঘটনায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তদন্ত অব্যাহত রয়েছে, এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেটকে দমন করার চেষ্টা করা হচ্ছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক বিবৃতিতে জানান, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে ক্রিকেটারের পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করায় এবং তাদের জন্য রাজধানীতে হোটেলও বরাদ্দ করে। একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশে ফেরার জন্য টিকিটও বুক করে।
বিশেষ অভিযান চালিয়ে ১৮ কপি বাংলাদেশি পাসপোর্ট, ৯৯০ রিঙ্গিত নগদ নোট ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয়।
ধারণা করা হচ্ছে, সিন্ডিকেটটি গত চার মাস ধরে প্রত্যেক বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ার প্রবেশের জন্য দুই থেকে পাঁচ হাজার রিঙ্গিত আদায় করত।
আটক সব বাংলাদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ধারা ১৫(৪), ধারা ৫৬(১)(১) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯(বি) ধারায় অপরাধ সংঘটনের সন্দেহে অধিকতর তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড