ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আরব আমিরাতও দিয়ে দিলো লাইসেন্স
সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে। শনিবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি **উইন রিসোর্ট**কে এই লাইসেন্স প্রদান করেছে আমিরাতের জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি।
**রয়টার্স** জানায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক উইন রিসোর্ট আমিরাতের **রাস আল খাইমার আল মারজান দ্বীপে** একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে, যার অংশ হিসেবে ক্যাসিনো খোলার আবেদন করা হয়েছিল এবং সেটি মঞ্জুর হয়েছে। উইন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খাইমিয়ার যৌথ বিনিয়োগে নির্মিত হচ্ছে এই রিসোর্টটি, যার জন্য এ পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে। রিসোর্টটি ২০২৭ সালে উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ১,৫৪২টি বিলাসবহুল কক্ষ থাকবে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তবে, এই ক্যাসিনো শুধু বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে, যা ইউরোপ, এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের আকর্ষণের উদ্দেশ্যে পরিচালিত হবে।
২০২২ সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এই পরিকল্পনা আওতায় পর্যটন খাতে ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি এমজেএম। ধারণা করা হচ্ছে, এই সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড