ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দারুন সুখবর : ইতালি ১০ হাজার ভিসা দেওয়ার সিদ্ধান্ত
ইতালি সরকার আগামী বছর বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষদের দেখাশোনার জন্য অতিরিক্ত ১০ হাজার অভিবাসী কাজের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন প্যাকেজটির মূল উদ্দেশ্য ইতালির জনসংখ্যার বার্ধক্যজনিত সমস্যার সমাধান করা এবং যত্নশীলদের অভাব পূরণ করা। বিশেষ করে, স্যান্ট’এগিডিও ক্যাথলিক গ্রুপ সহ বিভিন্ন দাতব্য সংস্থা দীর্ঘদিন ধরে ইতালির সরকারকে বিদেশ থেকে আরও অভিবাসী আনতে আহ্বান জানিয়ে আসছে।
এই নতুন কোটাটি ২০২৩-২০২৫ সময়ের জন্য ঘোষিত ৪ লাখ ৫২ হাজার ভিসার বাইরে যুক্ত হবে, যা পূর্ববর্তী তিন বছরের তুলনায় প্রায় ১৫০% বেশি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নিলেও, আইনসঙ্গত অভিবাসনের মাধ্যমে শ্রমশক্তির ঘাটতি পূরণের জন্য এমন পদক্ষেপ নিয়েছে।
এই ভিসা ব্যবস্থায় জালিয়াতি রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে, বাংলাদেশ, পাকিস্তান, এবং শ্রীলঙ্কার মত দেশগুলি থেকে প্রতারণার ঝুঁকি বেশি থাকায় ২০২৫ সালে এসব দেশের আবেদনগুলোর কঠোর তদারকি নিশ্চিত করা হবে।
একই সঙ্গে ইতালির উপকূলে অভিবাসীদের যেসব এনজিও কাজ করছে এবং যেসব দাতব্য সংস্থাগুলি অভিবাসী নৌকাগুলিকে উদ্ধার করছে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এধরনের সংস্থাগুলো অভিবাসীদের উদ্ধার অভিযানের সময় বিষয়টি ইতালির উপকূলরক্ষী বাহিনীর সাথে সঠিকভাবে সমন্বয় না করলে তাদের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড