ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে আবারও মুখ খুললেন অপু বিশ্বাস
বিয়ে নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ঢালিউড কিং শাকিব খান। এবার শাকিব খানের তৃতীয় বিয়ের খবর এখন আকাশে- বাতাসে। বেশ কিছু দিন যাবৎ সংবাদমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানে তার তৃতীয় বিয়ের খবর। এমনকি তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীও তার তৃতীয় বিয়ে নিয়ে কথা বলে যাচ্ছেন। তবে এসব নিয়ে যথারীতি চুপ শাকিব খান।
তিনি ব্যস্ত ‘তুফান’ ছবির শুটিং নিয়ে। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খানের হবু পাত্রী একজন ডাক্তার। এ বছরই তাদের বিয়ে হচ্ছে। নায়কের ‘তৃতীয় বিয়ে’ নিয়ে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন।’
অপু আরো বলেন, ‘তিনি ( শাকিব খান) আমার ছেলে জয়ের মতো ছোট নন। তাই তার বিষয়ে কিছু জানতে চাইলে তাকেই প্রশ্ন করা উচিত। প্রতিনিয়ত শাকিব প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি সত্যি ক্লান্ত।’
বলে রাখা ভালো, ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। অনেকটা গোপনেই বিয়ে হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির। এর পরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টেকেনি।
এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সে সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়। এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল