ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শাকিব খানের মায়ের ভূমিকায় মাহিয়া মাহি
সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের ছবি 'রাজকুমার' আগামী ঈদে মুক্তি পাবে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার। নায়কের জন্মদিনে বুর্জ খলিফায় এর ট্রেলার প্রদর্শিত হয়।
'রাজকুমার' ছবিতে শাকিব খানের সঙ্গে ছিলেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়াও কে থাকছেন তা প্রথম থেকেই গোপন ছিল। তবে ছবিটির মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসতে শুরু করেছে অনেক কিছুই। শোনা যাচ্ছে, ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহিয়া মাহিকে।
এতে নায়ক শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। অভিনেতার বাবার ভূমিকায় দেখা যাবে গুণী অভিনেতা তারিক আনাম খানকে।এ প্রসঙ্গে মাহির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাজকুমারের ছবিতে মাহি থাকবেন কিনা তা নিশ্চিত। তাকে এমন একটি চরিত্রে দেখা যাবে যা আগে কখনো দেখেননি। দর্শকদের জন্য তাকে চিনতে খুব কষ্ট হবে।
এদিকে রাজকুমার সিনেমার শুরু থেকেই পরিচালক হিমেল আশরাফ বলছিলেন, কিছু চমক থাকবে এই সিনেমায়। এ জন্য সবাইকে অপেক্ষা করার কথাও বলছিলেন তিনি। আর মাহির ক্যামিও চরিত্র সেই চমকের একটি অংশ বলে ধারণা করছেন দর্শকরা।
প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক এবং স্বপ্নবাজ এক তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে নিয়ে তৈরি করা হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এবারের ঈদে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)