ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তাপমাত্রা-বৃষ্টি নিয়ে ভালো খবর দিলো আবহাওয়া অধিদপ্তর
শীতের বিদায়ের সাথে সাথে তাপমাত্রা বেড়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় গড়ে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে এ সময়ে দিনরাত তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রান ৯ টায় উত্তর সীমান্ত জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীতে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৮ মিলিমিটার, ময়মনসিংহে ৫ মিলিমিটার, বগুড়া ও সিরাজগঞ্জের ৩ মিলিমিটার, নেত্রকোনা ও রাজশাহীর বদলগাছিতে ২ মিলিমিটার এবং সিলেট ও কিশোরগঞ্জের নিকলীতে সামান্য বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
অন্যদিকে, আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৫ দিনের শেষদিকে দিন-রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আগামী ৩ মার্চ দেশের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?