ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভক্তদের জন্য নতুন খবর দিলেন জায়েদ খান
ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান গত বছর নানা কারণে আলোচনায় ছিলেন। এ সময় প্রধান চরিত্রে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও বছরের শুরুতেই সুখবর দিলেন তিনি। ‘সোনার চর’ সিনেমাটি জমা দেয়া হয়েছে সেন্সর বোর্ডে। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সোমবার (৮ জানুয়ারি) সেন্সরবোর্ডে জমা পড়েছে জায়েদ খানের ‘সোনার চর’। যা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এর প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
এ ব্যাপারে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারে বেশি শ্রম দেয়া সিনেমা এই ‘সোনার চর’। এতে আমাকে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রের নাম মানিক। চরিত্রটির জন্য আমি প্রায় দুই বছর চুল কাটিনি। এই দীর্ঘ সময় বড় রেখেছি চুল। জায়েদ খান বলেন, আমি নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে দর্শকরা এক বদলে যাওয়া জায়েদ খানকে দেখতে পাবেন। তবে শুধু আমিই নয়, এতে থাকা সব চরিত্রই ইউনিক। সবাই নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করেছেন।
তিনি আরও বলেন, ‘সোনার চর’ সিনেমার জন্য পরিচালক জাহিদ হাসান ভাই নিজেও অনেক পরিশ্রম করেছেন। তার নির্দেশনা অনুযায়ী নিরলস চেষ্টা চালিয়েছি আমরা। আর আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। শুটিংয়ের সময় এর কয়েকটি ছবিও ছড়িয়ে পড়েছিল ওই সময়। প্রসঙ্গত, ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান ছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, স্নিগ্ধা, শবনম পারভীন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)