ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সব রেকর্ড ভেঙে আয়ের পাহাড় গড়ল প্রভাস
দক্ষিণের সুপারস্টার প্রভাসের সিনেমা ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটি যে দাপট দেখিয়েছিল, তা অব্যাহত থেকেছে মুক্তির প্রথম দিনে। এটি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমার দিকে এগোচ্ছে, সঙ্গে ভেঙেছে বছরের বেশ কয়েকটি রেকর্ড।
গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘ডানকি’। তাই সালার নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যৎ বাণী তেমন আশানুরূপ ছিল না। কিন্তু সবার ভবিষ্যৎ বাণীকে ভুল প্রমাণিত করে ‘সালার’ পেছনে ফেলেছে, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ ও ‘অ্যানিমেল’কে, গড়েছে বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সমস্ত ভাষা থেকে ‘সালার’ এর আয় ৯৫ কোটি রুপি।
গতকাল শুক্রবার তেলুগুতে সিনেমাটির সামগ্রিক দখল ছিল ৮৮ দশমিক ৯৩ শতাংশ। আর বিশ্বব্যাপী সিনেমাটির আনুমানিক আয় ১৭৫ কোটি রুপিরও বেশি। উল্লেখ্য, শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। সে রেকর্ড ভাঙে বলিউড বাদশাহর বছরের আরেক সিনেমা ‘জওয়ান’, প্রথম দিনে এর আয় ছিল প্রায় ৮৯ কোটি ৫ লাখ রুপি। সালারের ঠিক এক দিন আগে মুক্তি পাওয়া ‘ডানকি’ উদ্বোধনী দিনে আয় করে ৩০ কোটি রুপি আর রণবীর কাপুরের বছরের অন্যতম বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ প্রথম দিনে আয় করে প্রায় ৯৩ কোটি ৮ লাখ রুপি।
হম্বেল ফিল্মস প্রযোজিত ‘সালার’ নির্মাণ করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা প্রশান্ত নীল। সালার দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে, দুই বন্ধু চরিত্রে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন–শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু এবং শ্রীয়া রেড্ডি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)