ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারত হারছে এখন শান্তিতে ঘুমাতে পারব, পাকিস্তানি অভিনেত্রী
মাঠে খেলতে পারুক বা না পারুক পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় ভারতের সঙ্গে হাতের লড়াই লড়ছে। বিশেষ করে সব ধরনের তারকারা কথার যুদ্ধে জিতে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। খেলার মাঠে ভারতের সাফল্যের পেছনে নানা ষড়যন্ত্র খুঁজে পান তারা।
সে ক্রিকেটার হাসান রাজা হোক বা অভিনেত্রী সেহার শিনওয়ারি। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পরাজয়ের পর, তারা সোশ্যাল মিডিয়ায় উত্সাহ পেয়েছে। নানাভাবে খোঁচা মেরে যাচ্ছেন তারা ভারতকে।
তাদের মধ্যে সেহার একটু ভিন্নতা। এই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাওয়ার কথা বলে প্রথমবারের মতো আলোচনায় নামলেন তিনি। শর্ত একটাই ভারতকে হারাতে হবে। এমন 'প্রলোভন' দিয়েও ভারতকে হারাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।
সেহার হাল ছাড়েননি। ভারতের প্রতিটি প্রতিপক্ষকেই উৎসাহ দিয়েছেন। কিন্তু গ্রুপপর্ব বা সেমিফাইনালে কোনো দলই ভারতকে হারাতে পারেনি।
ফাইনালের আগে আবার অস্ট্রেলিয়ার শরনাপন্ন হয়েছেন। ম্যাচের আগেই ঘোষণা দিয়েছেন, ‘আজ (গতকাল) যদি ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আগামী দশ বছর ধরে ওরা যদি পাকিস্তানকে হারায়ও, তবু আমরা রাগ করব না।’
ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে জেতার পর খুশি আর রাখতে পারছিলেন না তিনি, ‘আমার পক্ষ থেকে অস্ট্রেলিয়ানদের এক গালে চুমু, অন্য গালেও চুমু।’ একটু পর আবার টুইট, ‘ভারত হারার পর আজ খুব ভালো লাগছে।’ একটু পর আবার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান হারার পর ইরফান পাঠানের এক বছর পুরোনো টুইটের জবাব দিয়েছেন।
আজ সকালে উঠেও নিস্তার দেননি ভারতকে। টুইটে আবার মনে করিয়ে দিয়েছেন ভারতের হার, ‘আলহামদুলিল্লাহ, ৮ অক্টোবরের পর আজ আবার একটা দারুণ ও আরামের ঘুম দিলাম। সবাইকে শুভসকাল।’
৮ অক্টোবর অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। এরপর গতকালের আগে প্রতিদিন বহু প্রার্থনাতেও ভারতের হার দেখতে পাননি বলে হতাশ শিনওয়ারির ইচ্ছা গতকাল পূরণ করেছেন কামিন্স-হেডরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)