ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কোক স্টুডিও কনসার্ট নিয়ে আসলো নতুন ঘোষণা
এর আগে বিকেলে এ কনসার্ট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেসময় তারা জানিয়েছিল, আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও বাংলার কনসার্টটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ও সূচি চূড়ান্ত হলে জানানো হবে। এক ঘণ্টার ব্যবধানে পাল্টে গেছে সেই সিদ্ধান্ত। আলোচিত এই কনসার্টটি হচ্ছে আজই। তবে শুরু হবে রাত ৮টায়।
এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় কনসার্ট আজ রাত ৮টায় করার নতুন সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আয়োজকরা চাইছেন বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে থাকতেই এই কনসার্ট আয়োজন করতে। সে জন্যই কনসার্ট স্থগিত করেও নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। ’
এর আগে (৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে কনসার্ট মাঠের দরজা দর্শকদের জন্য খোলার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত সেটি খুলতে পারেনি আয়োজকরা। তখনও ঝরছিল বৃষ্টি। আয়োজকদের পক্ষ থেকে এদিন দুপুরে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্ট শুরু হতে কিছুটা দেরি হচ্ছে। ভেন্যুর ফটক খোলা হবে বিকাল ৫টায়। আর কনসার্ট শুরু হবে ৭টা থেকে। এরপর বিকাল ৫টায় জানানো হয়, কনসার্ট স্থগিত।
এই কনসার্টে গান করার কথা রয়েছে জেমস, মমতাজ, মিজান, অর্ণব, পান্থ কানাই, অনিমেষ প্রমুখ শিল্পীর। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট। কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল