ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন আজহারউদ্দিন
২০১২ সালের পর এ বারই সবচেয়ে খারাপ পারফর্ম করেছেন ‘কিং কোহলি’। কোহলিকে ফর্মে ফেরার জন্য প্রাক্তন মহারথীদের অনেকেই লম্বা বিশ্রাম নেওয়ার দাওয়াই দিয়েছেন। কেউ বা কোহলিকে পরামর্শ দিয়েছেন প্রাক্তন ব্যাটিং তারকাদের সঙ্গে কথা বলার জন্য। কোহলির পাশেই আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। কোহলির রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেন, "কোহলি ৫০ করলেও মনে হয় ও ব্যর্থ হয়েছে! এই বছর ও সেভাবে কিছু করতে পারেনি ঠিকই। সেরারাও খারাপ দশার মধ্যে দিয়ে যায় তাদের কেরিয়ারে। কোহলি প্রচুর ক্রিকেট খেলেছে। ও একটা ছোট ব্রেক পেয়েছে। আশা করি ও ইংল্যান্ডে ফর্মে ফিরবে। কোহলির টেকনিকে কোথাও ভুল নেই। কিছু সময় ভাগ্যের সমর্থন লাগে। একটা বড় রান বা সেঞ্চুরি কোহলির সেই আগ্রাসন ফিরিয়ে আনবে। আমরা অন্যরকম কোহলিকে দেখতে পাব।"
আগামী জুন মাসে দক্ষিণ আফ্রিকা ভারতে আসছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে কোহলিকে বিশ্রাম দিয়েই দল করেছেন নির্বাচকরা। কোহলি এরপর টিম ইন্ডিয়ার সঙ্গে উড়ে যাবেন ইংল্য়ান্ডে। করোনার (Covid 19) জন্য গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল কোহলির ভারত । গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। এজবাস্টন টেস্টে কোহলিকে নিয়েই দল করা হয়েছে। এরপরেই ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে ডজন ম্যাচ খেলবে। হবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ। খেলা শুরু টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে।
ভারতের টেস্ট দল: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma (Capt), ভাইস ক্য়াপ্টেন কেএল রাহুল (KL Rahul,VC), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), হনুমা বিহারী (Hanuma Vihari), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), ঋষভ পন্থ (Rishabh Pant,wk), কেএস ভারত (KS Bharat,wk), রবীন্দ্র জাদেজা (R Jadeja), আর অশ্বিন (R Ashwin), শার্দূল ঠাকুর (Shardul Thakur), মহম্মদ শামি (Mohd Shami), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohd Siraj), উমেশ যাদব (Umesh Yadav) ও প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)