ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ভারতের দল নির্বাচন প্রক্রিয়া বদলে দিয়েছেন দ্রাবিড়
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ভারতের কোচিং প্যানেলসহ অধিনায়কত্বেও আসে বড় পরিবর্তন। রবি শাস্ত্রী দায়িত্ব ছাড়ার পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। ভারতের কোচ হিসেবে নিজের প্রথম মিশনেই নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে দ্রাবিড়ের ভারত।
অল্প সময়েই দ্রাবিড়ের হাত ধরে পাল্টে গেছে ভারতের দল নির্বাচন প্রক্রিয়া এমনটাই বিশ্বাস সাবার। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, যেকোনো দলেই ধারাবাহিকতা খুবই জরুরী। দীর্ঘ মেয়াদে ভাল ফলাফল পেতে দল নির্বাচনে ধারাবাহিকতার কোনো বিকল্প দেখছেন না তিনি।
সাবা বলেন, ‘দ্রাবিড় আসার পর এটা (দল নির্বাচনে ধারাবাহিকতা) আরও বেশি দেখা যাচ্ছে এবং এটা সঠিক। প্রত্যেক অধিনায়ক বা কোচ চাইবে যে, তার দলে ধারাবাহিকতা থাকুক। অধিনায়ক বা কোচ তাদের খেলোয়াড়দের সান্ত্বনা দেয় যে, তাদের দেখা-শোনা করার জন্য কোচ বা অধিনায়ক আছে এবং তাদের স্বাধীনভাবে খেলতে হবে।’
এদিকে কিছুদিন আগেই দীনেশ কার্তিক বলেছিলেন, ভারতীয় দলের যে ছোটোখাটো ত্রুটি ছিল, অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ দ্রাবিড় এগুলো বন্ধ করে দিয়েছেন। ভারতকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এক নম্বরে তোলার নেপথ্যে তারা আছেন বলে মনে করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
কার্তিক বলেছিলেন, ‘আমি মনে করি, একজন নতুন অধিনায়ক (রোহিত শর্মা) এবং একজন নতুন কোচ (রাহুল দ্রাবিড়) দলকে ভালো দিকে নিয়ে যাচ্ছে। তারা ছোট ছোট ফাঁক-ফোঁকর বন্ধ করে দিয়েছে, যেগুলো সম্ভবত আগে ছিল। আর এটাই তাদের ভালো দিক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)