ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
বৃহস্পতিবার দল ঘোষণা করা হবে এটা আগে থেকেই নিশ্চিত ছিল। তবে চার ফুটবলারের চোটের কারণে সেই সিদ্ধান্ত জানাতে হেড কোচ হাভিয়ের ক্যাবরেরাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আগেই সেই চার ফুটবলারকে নিয়ে শঙ্কা ছিল যে তারা স্কোয়াডে থাকবেন কি না। শেষ পর্যন্ত উত্তরটি ‘না’ বোধকই হলো।
২৩ সদস্যের দলে যারা রয়েছেন তাদের মধ্যে নতুন তিনজন। তারা হলেন- গোলরক্ষক নাঈম, ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন ও মিডফিল্ডার পাপন সিংহ। প্রথম পছন্দের গোলরক্ষক আনিসুল ইসলাম জিকোও রয়েছেন এই স্কোয়াডে, সুযোগ পেয়েছেন আশরাফুল ইসলাম রানাও।
জামাল ভূঁইয়া তো আছেনই। ফরোয়ার্ড হিসেবে ডাক পেয়েছেন মাহবুবুর রহমান সুফিল ও ফয়সাল আহমেদ ফাহিমরা। ডিফেন্ডার হিসেবে বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আবাহনীর টুটুল হোসেন বাদশা, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের রায়হান হাসনাতরা দলে জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশ স্কোয়াড
আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাঈম, আশরাফুল ইসলাম রানা, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইসা ফয়সাল, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, মেরাজ হোসেন অপি, জামাল ভূঁইয়া, পাপন সিং, জাফর ইকবাল, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন ও মাহবুবুর রহমান সুফিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ