ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

২০২৬ জুন ০৪ ১২:১৬:৫৮

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বড় পরিবর্তনের আভাস দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী রবিবার (৭ জুন) হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিয়মিত অধিনায়ক ও দলের প্রধান তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ইনজুরি ও ফিটনেস সতর্কতার কারণে মেসি ছাড়াও দলের বেশ কয়েকজন নিয়মিত মুখকে এই ম্যাচে বিশ্রাম দিতে বাধ্য হচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম 'মুন্দো আলবিসেলেস্তে'-এর বরাত দিয়ে জানা গেছে, বিশ্বকাপের আগে দলের গভীরতা ও বিকল্প শক্তি যাচাই করে নিতে এই ম্যাচকে বেছে নিয়েছেন স্কালোনি। রবিবারের ম্যাচে মেসির পাশাপাশি গোলবারের নিচে দেখা যাবে না নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকেও। ফলে সম্পূর্ণ নতুন এক সমন্বয় নিয়ে মাঠে নামবে আকাশী-সাদা জার্সিধারীরা।

সংবাদমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে বড় চমক আসতে যাচ্ছে। এই ম্যাচে অভিজ্ঞ স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের সঙ্গে জুটি বাঁধতে পারেন তরুণ ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ। বিশ্বকাপের মূল আসরের আগে এই নতুন আক্রমণভাগকে পরখ করে দেখতে চান আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি।

হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: হেরোনিমো রুলি।

রক্ষণভাগ: নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি এবং জিয়ানলুকা জিয়াই।

মধ্যমাঠ: থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পল।

আক্রমণভাগ: লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।

ফুটবল বিশ্লেষকদের মতে, মহাতারকা লিওনেল মেসির অনুপস্থিতি আর্জেন্টিনা দলের অন্যান্য ফুটবলারদের জন্য নিজেদের প্রমাণ করার একটি বড় সুযোগ। দলের নতুন ও তরুণ ফুটবলাররা চাপের মুখে কেমন পারফর্ম করেন, তা দেখেই বিশ্বকাপের চূড়ান্ত কৌশল সাজাবেন লিওনেল স্কালোনি। আমেরিকার মাটিতে এই প্রীতি ম্যাচটি বাংলাদেশ সময় আগামী রবিবার ভোর ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ