ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন ৫ বাংলাদেশি ক্রিকেটার: কে কোন দলে খেলবেন?

২০২৬ জুন ০২ ১৯:০৬:৩২

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন ৫ বাংলাদেশি ক্রিকেটার: কে কোন দলে খেলবেন?

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরকে সামনে রেখে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে সর্বমোট ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও সেখান থেকে ভাগ্য খুলেছে মাত্র দুজনের—অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার হাসান মাহমুদ। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে আরও তিন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাসের দল পাওয়া নিশ্চিত হয়েছিল।

কলম্বোয় অনুষ্ঠিত ড্রাফট ও ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি শেষে দেখা যাচ্ছে, এবারের এলপিএলে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে সতীর্থ হিসেবে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং গতি তারকা তাসকিন আহমেদ। অন্যদিকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে গল গ্যালান্টস। এছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।

টুর্নামেন্টের বাকি দুই দল ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস এবারের আসরের জন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি। আগামী ১৭ই জুলাই থেকে লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের পর্দা উঠবে, যা আগামী ৮ই আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। তবে জিম্বাবুয়ে সফরের কারণে টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কয়েকজন ক্রিকেটারকে পাওয়া নিয়ে কিছুটা জটিলতা রয়েছে।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর শেষ হবে ১৯শে জুলাই। ফলে জাতীয় দলের খেলা থাকায় তাসকিন, লিটন, মিরাজ ও হাসান মাহমুদ এলপিএলের শুরুর দিকের একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন। তবে রাজনৈতিক কারণে সাকিব আল হাসান যেহেতু বর্তমানে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না, তাই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে পুরো মেয়াদে দলে পাবে জাফনা কিংস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ