ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি, এমবাপ্পে, ডি মারিয়ার গোলে আবারও গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব
কিন্তু লিওনেল মেসির কাছে ব্যাপারটা সে রকম হওয়ার কথা নয়। বার্সেলোনা থেকে এ মৌসুমেই প্যারিসের দলটিতে নাম লেখানোর পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। সমালোচনাও সইতে হচ্ছে আর্জেন্টাইন জাদুকরকে। তাই পিএসজির জন্য অগুরুত্বপূর্ণ ম্যাচেও নিজেকে ফিরে পাওয়ার লড়াই করতে হয় মেসিকে!
নিজেকে ফিরে পাওয়ার সেই লড়াইয়ে কাল ভালোভাবেই সফল মেসি। পিএসজির জার্সিতে অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। জোড়া গোল করে মঁপিলিয়ের বিপক্ষে দলকে জিতিয়েছেন ৪-০ ব্যবধানে।
এর চেয়েও বড় ব্যাপার ছিল হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ পেয়েও কিলিয়ান এমবাপ্পের জন্য তা বিসর্জন দিয়েছেন!
৬ মিনিটে পিএসজির প্রথম গোলটি করেন মেসি। সেই গোলে পরোক্ষ অবদান ছিল এমবাপ্পের। বক্সের ভেতর থেকে এমবাপ্পের দেওয়া একটি পাস আরেকজনের পা হয়ে যায় মেসির কাছে। খুব কাছ থেকে সহজেই বল মঁপিলিয়ের জালে পাঠান তিনি। ২০ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটি সরাসরি এমবাপ্পের পাস থেকে। ফরাসি স্ট্রাইকারের অসাধারণ পাসটি নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে জালে পাঠান মেসি।
২৬ মিনিটে ব্যবধান ৩-০ করে পিএসজি। এবার স্কোরশিটে নাম লেখান আনহেল দি মারিয়া। ৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি একের পর এক আক্রমণ করে যেতে থাকে মঁপিলিয়ের রক্ষণে। এমবাপ্পের বুলেটগতির একটি শট ফিরে আসে পোস্টে লেগে। অবশেষে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় পিএসজি ৫৮ মিনিটে।
বক্সের মধ্যে এমবাপ্পেকে মঁপিলিয়ের এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এটা ছিল মেসির হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু মেসি যেন এমবাপ্পের অসাধারণ সেই পাসের প্রতিদান দিতে চাইলেন। এমবাপ্পেকে ইশারা করলেন পেনাল্টি কিক নেওয়ার জন্য। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ