ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: প্রমাণ হয়ে গেল বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত বেশি
মাঠে বসে কাতার বিশ্বকাপ দেখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে সোমবার (৯ মে) শেষ দিন পর্যন্ত প্রচুর আবেদন পড়েছে। আর দেশের ফুটবল ভক্তদের চাহিদার শীর্ষে রয়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিট।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘ফিফা আমাদের ধারণা দিয়েছে যে আমরা ২০০ থেকে ২৫০টি টিকিট পেতে পারি। তবে চূড়ান্ত সংখ্যাটা জানা যাবে আগামী ১২ মের পর। এখন পর্যন্ত আমরা আবেদন পেয়েছি ৪৪৭টি। যার মধ্যে অধিকাংশই একের অধিক টিকিট চেয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের জন্য।’
কদিন আগে ফিফা জানায়, প্রায় ২ কোটি ৩৫ লাখেরও বেশি টিকিটের অনুরোধ পেয়েছেন তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি। আর তারপরই আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।
বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। গত বছর কোপা আমেরিকা জিতে লিওনেল স্কালোনির দায়িত্বে থাকা আর্জেন্টিনা শুধু তাদের গ্রুপ জয়ের ফেভারিটই নয়, বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও অন্যতম দাবিদার। তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ