ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে আজ ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ
বাংলদেশ সময় রাত সাড়ে ৯টায় বিশ্ব ফুটবলের সুপরিচিত দেশ ব্রাজিলের আইনজীবী দলের মুখোমুখি হবেন ব্যারিস্টার সুমনরা। আইনজীবী ফুটবল টিমের অন্যতম সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কঙ্গোর কাছে হেরেছি। তবে ফল সবসময় পুরো ইতিহাস লেখে না।
একটু এদিক-ওদিক হলে ৩-৩ ড্র অথবা ৩-২ গোলে জিততে পারতাম। ওপেন নেট এবং ওয়ান টু ওয়ান চান্স মিস হয়ে গেছে। অনেক প্রতিকূলতার পরও প্রথমবারের মতো বিশ্ব আসরে নেমে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে খুশি আমরা।’ বাংলাদেশ আইনজীবী দলের অধিনায়ক সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক।
সহ-অধিনায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক। দলের কোচ হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও ম্যানেজার ফরহাদ হোসেন নিয়ন। বর্তমান সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,
অ্যাডভোকেট বিপু, ইয়াসিন, আশরাফ, হান্নান, নাজমুল, মনির, আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, অ্যাডভোকেট টিপু, বাবু, স্বপন এ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পরপর আইনজীবীদের এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়।
৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ১৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরায়েল, জাপান, মেক্সিকো, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক ও ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ছয়টি বিভাগে অংশ নিয়েছে।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল, যা ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’ নামে মাস্টার বিভাগে অংশগ্রহণ করছে। গত বৃহস্পতিবার (৫ মে) এই বিশ্বকাপে অংশ নিতে মরক্কোর মারাকেশে যান ব্যারিস্টার সুমনসহ বাংলাদেশের আইনজীবীদের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ