ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না রোনালদো-পল পগবাদের
এই পরাজয়ের ফলে ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার কোনো সম্ভাবনাই বাকি রইলো না ইউনাইটেডের। কেননা পাঁচে থাকা টটেনহ্যামের ঝুলিতে রয়েছে ৬২ পয়েন্ট। ফলে এখন আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগ কিংবা উয়েফা কনফারেন্স লিগে খেলতে হবে রোনালদোদের।
শনিবার রাতে ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে গোল করা ছাড়া প্রায় সবই করেছেন রোনালদোরা। পুরো ম্যাচে ১৫টি শট করে ৫টি লক্ষ্য বরাবর রাখেন তারা। কিন্তু একটিতেও মেলেনি গোল। অন্যদিকে ঘরের মাঠে ৬টি শট লক্ষ্য বরাবর করে চারটিতে গোল আদায় করে নিয়েছে ব্রাইটন।
ম্যাচের প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় ব্রাইটনকে এগিয়ে দেন ময়সেস সাইসেদো। বাকি তিন গোলই হয় দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরে চতুর্থ মিনিটেই গোল করেন মার্ক কুকুরেল্লা। এর ৮ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন প্যাসকেল গ্রব। সবশেষ ৬০ মিনিটে হালি পূরণ করেন লেয়ান্দ্রো ট্রসার্ড।
এই পরাজয়ের পর ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের হারিয়ে ৩৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ব্রাইটন। পাঁচে থাকা টটেনহ্যামের সংগ্রহ ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট। তাদের টপকে যাওয়ার উপায় নেই ইউনাইটেডের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ