ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপ্পে পিএসজিতে থাকতে রাজি হলেও অস্বীকার করলেন তার মা
লা পেরিসিয়ান’ বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে লিখেছে, এমবাপেকে মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব করেছেন পিএসজির মালিক। যদি তিনি থাকতে রাজি হন তবে লয়ালিটি বোনাস হিসেবে পাবেন আরও ১০০ মিলিয়ন ইউরো।
প্রতিবেদনে এসেছে, ক্লাব তার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করতে চাইছে। যদি তিনি তৃতীয় বছর থাকতে রাজি হন, তবে বেতন ডাবল করে দেওয়া হবে। এমবাপে নাকি এতে রাজি হয়েছেন।
তবে এমবাপের মা এমন গুঞ্জন অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে তিনি জানিয়েছেন, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কোথায় যাবেন কিংবা পিএসজিতে থাকবেন কি না, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
এমবাপের মা লিখেছেন, ‘নীতিগতভাবে প্যারিস সেন্ট জার্মেই (কিংবা অন্য কোনো ক্লাবের সঙ্গে) কোনো ধরনের চুক্তি হয়নি। কিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ধীরস্থিরভাবেই চলছে যাতে করে সকল পক্ষের সঙ্গে কথা বলে সে সেরা সিদ্ধান্তটা নিতে পারে।'
২৩ বছর বয়সী এমবাপে এর আগে অনেকবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সামনের মৌসুমে এই স্ট্রাইকারের রিয়ালে যাওয়ার সব রাস্তা পরিষ্কার, এমন প্রতিবেদনও আসছে গণমাধ্যমে। তবে এ নিয়ে ধোঁয়াশা কাটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ