ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কেন উইলিয়ামসন
২০ জনের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ব্রেসওয়েলের সঙ্গে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা আরও তিন জন জায়গা পেয়েছেন মঙ্গলবার ঘোষিত দলে। তারা হলেন- ব্যাটসম্যান ক্যামেরন ফ্লেচার এবং দুই পেসার ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।
২ জুন থেকে লর্ডসে শুরু টেস্ট সিরিজটি। তবে প্রথম টেস্টের আগে ২০ জনের দল নামিয়ে আনা হবে ১৫ জনে। এদিকে সব ঠিক থাকলে গত নভেম্বরের পর প্রথমবার টেস্ট ক্রিকেটে ফিরবেন উইলিয়ামসন। কনুইয়ের পুরনো চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
চোট কাটিয়ে মাসখানেক আগেই আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন উইলিয়ামসন। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্বও দিচ্ছেন। তবে আইপিএলের কারণে হয়তো টেস্ট সিরিজের আগে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এছাড়া আইপিএলে অংশ নেওয়া ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের ইংল্যান্ডের বিমান ধরে বিলম্বিত হতে পারে। পাশাপাশি ভারতের মাটিতে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে না থাকা এজাজ প্যাটেলও ফিরেছেন দলে।
২০১৩ সালে টেস্ট অভিষেকে ডানেডিনে ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলা হামিশ রাদারফোর্ডও ফিরেছেন দলে। ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ১৬ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৫ সালের জানুয়ারিতে, ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে।
নিউ জিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়্যাগনার, উইল ইয়াং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)