ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

এই আইপিএলে ধোনিকে সবচেয়ে দ্রুতগতির বল উমরানের

২০২২ মে ০২ ১৪:৩৪:৩৬

এই আইপিএলে ধোনিকে সবচেয়ে দ্রুতগতির বল উমরানের

এই আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বল করলেন ভারত শাসিত কাশ্মিরের এই ক্রিকেটার। ১৫৪ কিলোমিটার গতির ইয়র্কার করেছেন তিনি প্রতিপক্ষ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। শুধু একবার নয়, দুইবার একই গতিতে বল করেন উমরান।

প্রথমবার ১৫৪ কিলোমিটার গতির বল করেন তিনি দশম ওভারে। রুতুরাজ গায়কোয়াড়ের স্টাম্প বরাবর ফুল ডেলিভারি ছিল সেটি, কিন্তু চেন্নাই ব্যাটসম্যান তা চার মারেন। ২২ বছর বয়সী পেসার ১৯তম ওভারে ফের সেই গতির বল করেন। তার ইয়র্কারে ধোনি নিজেকে সামলে নিয়ে সিঙ্গেল নেন।

আগের ম্যাচে আইপিএল ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেন উমরান। আর এবার করলেন চলতি প্রতিযোগিতার সবচেয়ে গতিময় বল। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। হয়তো লক্ষ্য পূরণ হয়ে যাবে পরের কয়েক ম্যাচেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ