ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ডিপিএলের সর্বচ্চো ৫ জন রান সংগ্রাহকের তালিকা থেকে জাতীয় দলে সুযোগ পেতে পারেন যারা
উইকেটের মান পুরোপুরি সন্তোষজনক না হলেও অন্যান্যবারের চেয়ে বেশ ভালো ছিল। সবমিলিয়ে এরকম একটি আসর আয়োজনে কৃতিত্ব দিতেই হবে সিসিডিএমকে। এবারের আসরে বেশকিছু ধারাবাহিক পারফরম্যান্সের দেখা মিলেছে। নিঃসন্দেহে যা নির্বাচকদের কিছুটা হলেও স্বস্তি দিবে। প্রিমিয়ার লিগটা প্রায় একাই রাঙিয়েছেন এনামুল হক বিজয়।
লিস্ট এ স্বীকৃত টুর্ণামেন্টের এক আসরে ১ হাজার রান করে বিশ্বরেকর্ড গড়েন এই ব্যাটসম্যান। এধরনের পারফরম্যান্সের পর নিঃসন্দেহে বিজয়কে বসিয়ে রাখা নির্বাচকদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ১৫ ম্যাচে অবিশ্বাস্য ৮১.২৯ গড়ে ১১৩৮ রান করেন বিজয়। ৯ টি ফিফটির পাশাপাশি তিনটি সেঞ্চুরি ও করেন এ ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৮৪ রানের ইনিংস খেলেন বিজয়। সব মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগের শীর্ষ রান সংগ্রাহক জাতীয় দলে খেলতে না পারলে সেটাই হবে চমক।
বিজয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছেন নাঈম ইসলাম। টুর্নামেন্ট শুরুর দিকে বিজয়ের চেয়েও এগিয়ে ছিলেন নাঈম। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে বিজয় ততই হাতের নাগালের বাইরে ছুটে চলেছে। ১৫ ম্যাচে ৬৪.৩১ গড়ে ৮৩৬ রান করেন নাঈম ৫ টি ফিফটির পাশাপাশি দুটি সেঞ্চুরি ও করেন এই ব্যাটার। এত কিছুর পরেও বিসিবির কোন ধরনের প্রোগ্রাম এ নেই নাঈম এর নাম। তৃতীয় স্থানে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৫ ম্যাচে ৪৭ গড়ে ৬৫৮ রান করেন এই ব্যাটসম্যান।
ফিফটি করেছেন সাতটি। মোসাদ্দেক যে পজিশনে ব্যাটিং করতেন ওই পজিশনে ব্যাট করে বোধহয় এর চেয়ে বেশি রান করা সম্ভব নয়। বিতর্কিত কিছু কারণে জাতীয় দলের বিবেচনার বাইরে ছিলেন মোসাদ্দেক। তবে আচমকাই টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয় মোসাদ্দেক এর নাম। হয়তোবা প্রিমিয়ার লিগের এই দুর্দান্ত পারফরম্যান্সই মোসাদ্দেকের দলে ঢোকার পেছনে মূল কারণ। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন জাকির হাসান এবং চিরাগ জানি।
১৫ ম্যাচে ৪০ গড়ে ৬২৭ রান করেন জাকির। তিনটি ফিফটির পাশাপাশি দুটি সেঞ্চুরি ও করেছেন এই ব্যাটসম্যান। পঞ্চম স্থানে থাকা চিরাগ ভারতীয় ক্রিকেটার। ১৫ ম্যাচে ৪৯.৭৫ গড়ে পাঁচশো সাতানব্বই রান করেন চিরাগ। চারটি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। এবারের লীগের শীর্ষ রান সংগ্রাহকদের দুজনই জাতীয় দলে ম্যাচ খেলার দাবিদার। এবং নাঈম ইসলাম এ দল কিংবা বিসিবির অন্যান্য কার্যক্রমের সুযোগ পেতেই পারেন। ঘরোয়া লিগের সেরা পারফর্মাররা নিশ্চিতভাবে সুযোগ পাওয়ার দাবিদার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)