ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ঈদ আনন্দ স্বজনদের সাথে ভাগ করতে গ্রামে ফিরেছেন ক্রিকেটাররা

২০২২ মে ০২ ১১:৫২:২৮

ঈদ আনন্দ স্বজনদের সাথে ভাগ করতে গ্রামে ফিরেছেন ক্রিকেটাররা

এই ছুটি শেষ হবে আগামী ৭ মে। লম্বা ছুটি পেয়ে ক্রিকেটাররা ফিরে গেছেন যে যার গ্রামের বাড়ি। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শেষ। আপাতত জাতীয় দলের খেলা না থাকায় সবাই ছুটেছেন গ্রামের পথে নাড়ির টানে।

করোনাভাইরাসের মহামারীর কারণে গত দুই বছর ঢাকায় ঈদ করতে হয়েছিল সবাইকে। এবার সেই ঝুঁকি আর ণেই। টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন চলেছেন ময়মনসিং-এর উদ্দেশে। টেস্ট অধিনায়কের গন্তব্য কক্সবাজার। রোববার বিকেলের ফ্লাইটে চলে গেছেন মায়ের কাছে। মেহেদী মিরাজ ফিরে গেছেন বরিশালে।

সাকিব আল হাসানের ঈদ করার কথা রয়েছে মাগুরায়। মাশরাফী বিন মোর্ত্তজা ঈদ করবেন ঢাকাতেই। ঈদের দুইদিন পর তার যাবার কথা রয়েছে নড়াইল।

গ্রামে না গেলেও ঈদের ছুটি কাটাতে সৌম্য সরকার যুক্তরাষ্ট্র আর লিটন দাস চলে গেছেন মালদ্বীপে। ঈদের ছুটি শেষে ৮ তারিখ জাতীয় দলের খেলোয়াড়দের রিপোর্টিং। এদিন চট্টগ্রাম চলে যাবে গোটা দল। ৯ মে থেকে শুরু হবে অনুশীলন।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় ২৩ মে থেকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ