ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
তীরে এসে তরি ডুবলো মোস্তাফিজদের,আইপিএলে বড় দু:সংবাদ পেলো দিল্লি ক্যাপিটালস
জবাবে কম যায়নি দিল্লি ক্যাপিটালসও। কিন্তু দুর্ভাগ্য তাদের। একেবারে তীরে এসে তরি ডুবেছে।
এদিন আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে কুইন্টন ডি কক এবং লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৪২ রান। ১৩ বলে ২৩ রান করে ডি কক আউট হওয়ার পর জুটি বাধেন লোকেশ রাহুল ও দিপক হুদা। এ দু’জন গড়েন ৯৫ রানের বিশাল জুটি।
৩৪ বলে ৫২ রান করে আউট হন হুদা। আর লোকেশ রাহুল ৫১ বলে ৭৭ রান করে আউট হন।
শেষ দিকে মার্কাস স্টোইনিজ ১৬ বলে ১৭ এবং ক্রুনাল পান্ডিয়া ৬ বলে ৯ রান করার পর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে লখনৌ।
দিল্লি ক্যাপিটালসের শার্দুল ঠাকুর একাই নেন ৩ উইকেট। তবে আজ বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি।
১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় দিল্লি। পৃত্থি শ ৫ রান করে আউট হন। ডেভিড ওয়ার্নার করেন ৩ রান। ১৩ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখনই দিল্লির হাল ধরেন মিচেল মার্শ এবং রিশাভ পান্ত।
৬০ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন তারা। ২০ বলে ৩৭ রান করে আউট হন মিচেল মার্শ। ৩টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি। ৩০ বলে ৪৪ রান করে আউট হন রিশাভ পান্ত। ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।
মার্শ, পান্ত, রোভম্যান পাওয়েল এবং অক্ষর প্যাটেলের মাঝারি মানের চারটি ইনিংসের পরও ১৮৯ রানে থেমে যায় দিল্লি।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লখনৌ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দিল্লি ক্যাপিটালস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)