ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মহসিনের আগুন ঝরা বোলিংয়ে শেষ হলো দিল্লির ম্যাচ
লক্ষ্ণৌয়ের দেয়া ১৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৫) ও পৃথ্বী শকে (৩) হারায় দিল্লি। এরপর দলের কিছুটা হাল ধরেন মিচেল মার্শ ও অধিনায়ক ঋষভ পান্ত।
এই দুজনে তৃতীয় উইকেটে যোগ করেন ৬০ রান। মার্শ ফিরেছেন ২০ বলে ৩৭ রান করে। হাফ সেঞ্চুরির আশা জাগানো পান্ত আউট হয়েছেন ৩০ বলে ৪৪ করে। এরপর ললিত যাদব দ্রুত ফিরে গেলেও রভম্যান পাওয়েল ও অক্ষর প্যাটেল মিলে ভালোই এগিয়ে নিচ্ছিলেন দিল্লিকে।
পাওয়েল ৩৫ করে আউট হওয়ার পর শার্দুলের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। তবুও একপ্রান্ত আগলে রেখে দিল্লিকে জেতানোর চেষ্টায় ছিলেন অক্ষর। তিনি শেষ পর্যন্ত ২৪ বলে ৪২ রান করলেও দলকে জেতাতে পারেননি। কুলদীপ যাদব ১৬ রান করে অপরাজিত ছিলেন। মহসিনের ৪ উইকেট ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন দুশমান্থ চামিরা, রবি বিষ্ণই ও কৃষ্ণাপ্পা গৌতম।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে লক্ষ্ণৌকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও লোকেশ রাহুল। দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৪২ রান। এরপর দীপক হুদাকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন রাহুল।
হুদা হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫২ রান করে ফিরেছেন। রাহুল সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হয়েছেন ৫১ বলে ৭৭ রান করে। শেষদিকে মার্কাস স্টইনিস ১৭ ও ক্রুনাল পান্ডিয়া ৯ রানে অপরাজিত থেকে লক্ষ্ণৌয়ের বড় পুঁজি নিশ্চিত করেন।
এই ম্যাচ বল হাতে বেশ খরুচে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। একাই ৩টি উইকেট দিয়েছেন শার্দুল ঠাকুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)