ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আজ বিশেষ করে শেষ ওভারে অনেক রান দিয়ে দিয়েছে মুস্তাফিজ

২০২২ মে ০১ ১৯:৫৭:৩২

আজ বিশেষ করে শেষ ওভারে অনেক রান দিয়ে দিয়েছে মুস্তাফিজ

টসে হেরে আগে বোলিং করতে নামে দিল্লি। প্রথম ওভারে বোলিং করতে আসা মোস্তাফিজ প্রথম বলে চার খেলেও বাকি পাঁচ বলে দেন ২ রান। নিজের দ্বিতীয় ওভারেও একটি চারসহ মোট আট রান দেন।

তৃতীয় ওভারেও একটি চারসহ মোট আট রান দেন। তবে শেষ ওভারে নাকাল হতে হয়েছে তাকে। প্রথম বলে দুই রান দেওয়ার পর টানা দুটি ওয়াইড, দ্বিতীয় বলে ২ রান, তৃতীয় বলে ১ রান দেয়ার পর চতুর্থ বলে খান ছক্কা। পরের দুই বলে দুই রান দিয়ে মোট চার ওভারে ৩৭ রান দিয়ে উইকেট শূন্য থাকতে হয়েছে তাকে।

শুধু মোস্তাফিজ নয়, দিল্লির ছয়জন বোলারই আজ হাত খুলে রান দিয়েছেন। শার্দুল ঠাকুর ৩ উইকেট নিলেও দেন ৪০ রান।

আগে ব্যাট করে লখণৌ সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৯৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ (৫১) রান করেন লোকেশ রাহুল। দীপক হুদা ৩৪ বলে করেন ৫২ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ